× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি

 নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ACP
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে জেলা শহর মাইজদীর পৌর বাজারে নোয়াখালী জেলা শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মাইজদী পৌরবাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম,সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামালুর রহিম।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকারের হাতে আজ সব কিছু জিম্মি হয়ে আছে। সরকারের পতন ছাড়া এসব কিছুই ঠিক হবেনা। এ সময় উপস্থিত নেতাকর্মিরা সরকারকে ক্ষমতাচ্যুত করার স্লোগান দেয়।


এ ক্যটাগরির আরো খবর..