× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার পেলেন যষদা রানী দাস

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
নোয়াখালীতে শ্রেষ্ঠ জয়িতা

সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের যষদা রানী দাস।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা পর্যায়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে  বাংলাদেশ শীর্ষক কাযক্রমের আওতায় সফল জননী হিসেবে যষদা রানী দাসকে ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পর্যায়ে কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে সফল জননী হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেজবা উল আলম ভূঁইয়া।
জানা যায়,পারিবারিক প্রতিকূলতা ও সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি সন্তানের সার্বক্ষণিক তদারকি করেছেন তিনি। নিজের ব্যক্তি, সখ, আহ্লাদ সন্তানদের মানুষ করার স্বার্থে বিসর্জন দিয়েছেন। তিনি দুই ছেলে ও এক কন্যার সফল জননী। তার প্রতিটি সন্তানই প্রতিষ্ঠিত। ৩ সন্তানের মধ্যে বড় ছেলে চট্রগ্রাম জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, ছোট ছেলে সিভিল বিএসসি ইঞ্জিনিয়ার তাপস চন্দ্র দাস, মেয়ে কনিকা রানী দাস টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
সফল মা যষদা রানীর বড় ছেলে  চট্রগ্রাম জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, আমার মা সফল জননী হিসেবে নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা দুই পর্যায়েই শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমার মা ও আমি (প্রতিনিধি)  হিসেবে পুরস্কার গ্রহণ করি। দীর্ঘ ৮ বছর ধরে আমার মা অসুস্থ। তার শারীরিক সুস্থতার জন্য আমি সবার আশীর্বাদ ও দোয়া কামনা করি।


এ ক্যটাগরির আরো খবর..