× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
নোয়াখালীতে শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয়ের হল রুমে নিজে রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও নোয়াখালী জেলা রেড ক্রিসেন্ট সেসাইটির সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের পর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মীসহ ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপপরিচালক আবদুল করিমের সঞ্চালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনসহ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য, স্বেচ্ছাসেবক, জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..