× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিউজ ডেক্স

নোয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
নোয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মো.সাদ্দাস হোসেন (২৮) সুবর্ণচর উপজেলার  ৫নং চর জুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাগ্যা গ্রামের খলিল মিয়ার নুতন বাড়ির মো.খলিল উল্যার ছেলে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উত্তর নাজিরপুর গ্রামের কাজী বাড়ির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

এ সময় তার হেফাজত থেকে ১ টি স্টেথোস্কোপ, ১ টি সাদা কাগজের বাক্সে ১০ টি চশমা, ১ টি আইডি কার্ড, রোগি দেখার ভুয়া প্রেসকিপশন, ২ টি ভুয়া ভিজিটিং কার্ড, সাংকেতিক চিহ্ন সম্বলিত চোখের দৃষ্টি পরীক্ষার ১ টি ভিশন কার্ড, ১ টি ভুয়া চিকিৎসা প্যাড, ২ টি সীম যুক্ত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,একাডেমী সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন পরিচয়ে মেডিসিন, শিশু ও চক্ষু রোগী দেখার অপরাধে (ভুয়া ডাক্তার) সাদ্দামকে গ্রেফতার করা হয়। আসামিকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে, একাডেমী সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে আসছে বলে স্বীকার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..