× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পানিতে পড়ে দুই সহদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০২২
প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে জমজ দুই সহদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর  বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩) এবং উপজেলা কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৬মে ) দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির অলি কোম্পানীর ছেলে মোস্তফার দুই যমজ ছেলে মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ৫মে বিকেল ৫টারদিকে বীরকোট (বায়তুল্লাহ) গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের পানির বালতিতে উপড় হয়ে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় তাকে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চত করেন।


এ ক্যটাগরির আরো খবর..