× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় শিশু নিহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
noakhali

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সড়ক পার হতে গিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ইসমত তারা আলেয়া নামের (৯) বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি পুলিশ আটক করতে পারলেও পালিয়েছে চালক।

নিহত ইসমত তারা আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

সোমবার (৬ মার্চ)সন্ধ্যা ৬টার দিকে থানারহাট-আল আমিন বাজার সড়কের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে যাচ্ছিলো ইসমত তারা। বাড়ির সামনে দিয়ে থানারহাট-আল আমিন বাজার সড়টি পার হতে গিয়ে দৌঁড় দেয় ইসমত। এসময় থানার হাট থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির পাওয়ার টিলার ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সড়কের একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় ইসমত। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যায় চালক।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িট জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..