× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।  আসামিরা হলেন, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আপ্তারামপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের ছেলে জুয়েল (২৪) এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ইমন (২৩)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই কিশোরীর বাবা পাঁচ বছর আগে মারা যায়। মা বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে ভিকটিম ও তার এক প্রতিবন্ধী বোনসহ তাদের ঘরে বসবাস করে আসছে। তার প্রতিবন্ধী বোন অসুস্থতার কারণে খালার বাড়ি চলে যায়। এই সুযোগে আসামি জুয়েল গত ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি রাত সাড়ে নয়টা ও ১০টার দিকে কৌশলে বসত ঘরে ঢুকে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। গত ৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে প্রধান আসামির সহযোগীতায় ইমন কিশোরীকে মুঠোফোনে কল দিয়ে দরজা খুলতে বলে। ভিকটিম ভয়ে দরজা খুললে তাকে মুখ চেপে ধরে বসত ঘর থেকে তুলে নিয়ে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের নিকটতম কোন আত্মীয় না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,এই ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা হয়েছে।  পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..