× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেক্স

নোয়াখালীতে পুলিশের উপর হামলা : জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
নোয়াখালীতে পুলিশের উপর হামলা : জেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আসার পথে একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দলটির ১৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২৬ জন এজাহার নামীয় এবং বাকি ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে হামলার ঘটনায় আহত সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর আলী বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে বুধবার রাত তিনটার দিকে শহরের কলেজ পাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ।

জানতে চাইলে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, বুধবার বিকেলে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে পুলিশের একজন এসআইসহ তিনজন পুলিশ ইটের আঘাতে আহত হন।

এ ঘটনায় দিবাগত রাতে সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত আসামি জেলা যুবদলের নেতা নুরুল আমিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুর নাগাদ নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন বুধবার বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করেনি, বরং পুলিশই বিনা কারণে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে এবং নেতা-কর্মীদেরকে ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছে। এতে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। কিন্তু বিএনপিকে কোণঠাসা করার জন্য পুলিশ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় একটি সাজানো মামলা দায়ের করেছে, যা খুবই নিন্দনীয়।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে একটি মিছিল জেলা সার্কিট হাউজ সড়কের এলাকা অতিক্রমকালে মিছিলটিকে বাধা দেয় সুধারাম থানা পুলিশের একটি দল। এ সময় মিছিলকারীদের সাথে পুলিশের দোস্তি ও এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..