× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিউজ ডেস্ক

নোবিপ্রবিতে কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
নোবিপ্রবিতে কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।  

শুক্রবার (১০ ডিসেম্বর) এই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় মাননীয় উপাচার্য বলেন, ‘আজ নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন করা হলো। এই মসজিদ নির্মাণে প্রথম থেকে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।তিনি আরও বলেন,  শিক্ষার্থীদের সুন্দর জীবনের জন্য প্রতিনিয়ত অনুশীলন করতে হবে, তবেই আমরা এ দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। এসময় নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি উন্নত ও আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেনউপাচার্য।

উল্লেখ্য, নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদটি তিনতলা ভিত বিশিষ্ট ১০ হাজার বর্গফুট আয়তনের। ১ম তলার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। মসজিদটিতে রয়েছে ৬০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন একটি মিনার। এতে প্রায় ০১ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রয়েছে পৃথক থাকার ব্যবস্থা। এছাড়াও রয়েছে পর্যাপ্ত ওযুখানা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা।


এ ক্যটাগরির আরো খবর..