× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নেতার টাঙানো সাইনবোর্ড অপসারণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টার:ঢাকার ধামরাইয়ে থানা রোডে মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের (সওজের) জমিতে শেখ রাসেল স্কোয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে সরকারি জমি দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সওজ।

বিষয়টি বাংলাদেশ প্রতিদিনে ২ এপ্রিলে প্রকাশ করলে সাইনবোর্ডটি অপসারণ করা হয়। সওজের কর্মকর্তারা ধামরাই থানা পুলিশের সহযোগিতায় গতকাল সাইনবোর্ড অপসারণ ও জমি দখল মুক্ত করেন।

এর আগে রবিবার সওজের নয়ারহাট ধামরাই ইসলামপুর অফিসের উপ সহকারী প্রকৌশলী অভিযুক্ত বদিউর জামান মিয়া লায়েকের বিরুদ্ধে ধামরাই থানায় সাধারণ ডাইরী করেন।

জাকির হোসেন লায়েক পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর। জানা যায় বরাত ফেব্রিকস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অ্যাপ্রোচ রোড ও বনায়নের জন্য প্রতিষ্ঠানটি ২০১১ সালে মানিকগঞ্জ সওজের প্রায় আট শতাংশ জমি লিজ নিয়ে মাটি ভরাট ও রাস্তা নির্মাণ করে।

গত মঙ্গলবার ঐ জমি দখল নেন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন লায়েক। সেখানে তিনি শেখ রাসেল স্কোয়ার নামে একটি সাইনবোর্ড টাঙান এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..