× Banner
সর্বশেষ
খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল – কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো -ভূমিমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা সবার উচ্ছাসে খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী

নেতাকর্মীদের প্রশ্নের জবাবে যা বললেন খালেদা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডন থেকে চিকিৎসা শেষে টানা ৯৪ দিন পর দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি ভালো অাছি, সুস্থ আছি।’সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে এলে দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চান। এসময় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারপারসন প্রধান সড়কে এলে অপেক্ষমাণ নেতাকর্মীরা উচ্চস্বরে ‘ম্যাডাম কেমন আছেন’ জানতে চান। নেতাকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান। পরে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন।

এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে দলের মহাসচিব ও শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

দুই ঘণ্টা যানজটের কবলে পড়ে রাত ৭টা ৫৪ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছান বেগম জিয়া। রাত ৮টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অবস্থান করছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..