× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

ডেস্ক

নেইমারকে জাতীয় দলে ফিরতে কী করতে হবে, বললেন আনচেলত্তি

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
নেইমারকে জাতীয় দলে ফিরতে কী করতে হবে

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা।দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল দলে ডাক পান না নেইমার।তবে এরপর আর দলে ডাক পাননি নানা কারণে। কিন্তু নেইমারের মতো খেলোয়াড় এখনও বিশ্বের সেরাদের কাতারে রাখা যায়, তাতে কোনো সন্দেহ নেই। তবে জাতীয় দলে আবারও জায়গা পেতে তার কি করতে হবে সেটা জানালেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

নেইমার আগেই জানিয়েছেন, আগামী বছরে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে চান তিনি। যার কারণে পরিশ্রমও করে যাচ্ছেন ৩৩ বছর বয়সি এই তারকা। তবে ইনজুরি ও ফিটনেসজনিত কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলে জায়গা হচ্ছে না তার।

তবে বিশ্বকাপে ইনজুরি জর্জরিত নেইমারকে চাইবেন না আনচেলত্তিও। কিন্তু দলে জায়গা পেতে কি করতে হবে সেটাও জানিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে সকলেই জানে, দলে নেইমার থাকলে ব্রাজিল দল যেকোনো খেলার মোড় ঘুড়িয়ে দিতে পারে।

আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, এখন ওর খেলা উচিত ডান-বাঁ প্রান্তে নয়, বরং কেন্দ্রে। কারণ, আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপটা অনেক কমে যায়। আর গোলপোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। তাই ‘‘ফলস নাইন’’ হতে পারে নেইমারের জন্য আদর্শ পজিশন।’

আসন্ন প্রীতি ম্যাচে নেইমার ব্রাজিল দলে ডাক না পেলেও আনচেলত্তির কথাতে মনে হচ্ছে, তিনি চান নেইমার বিশ্বকাপ দলে থাকুক। তাই এখন নেইমারের সেরা পজিশনটা বলে দিয়েছেন তিনি।

আগামী ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ১৮ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


এ ক্যটাগরির আরো খবর..