× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নুসরাত হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের মানববন্ধন

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  সারাদেশের আলোচিত ঘটনা ফেনী’র সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যা।

দেশের সর্বস্তরের উত্তাল প্রতিবাদকে সমর্থন জানিয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব ২২ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব’র সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে নুসরাত হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা সংগীত গুরু এম.কে চৌধুরী জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কবি অরিন্দম মাহমুদ, সাংবাদিক শামীম রেজা, পাস্কায়েল হেমরম, রেজুয়ান আলম, গাউছুল আজম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম আলামিন, সাইফুল ইসলাম প্রমুখ।

মানবন্ধন কর্মসূচিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তাগণ নুসরাত হত্যায় সকল আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ও শিক্ষার্থী সোহাগী জাহান তনু এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনির বিচার নিশ্চিতের দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..