× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

নিয়োগে দুর্নীতিতে ৪ উপ-সচিবসহ ৫৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ খাদ্য পরিদর্শক পদে নিয়োগে দুর্নীতি জালিয়াতির অভিযোগে খাদ্য অধিদপ্তরের পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল হক বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন।খাদ্য পরিদর্শক পদে  মেধাবীদের বঞ্চিত করে নম্বর ঘষা-মাজার মাধ্যমে অযোগ্যদের নিয়োগ  দেওয়ার অভিযোগে চার উপ-সচিবসহ  মোট ৫৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক ও  অনুসন্ধানকারী কর্মকর্তা  মোহাম্মদ মনিরুল হক।

খাদ্য অধিদফতরের খাদ্য পরিদর্শক পদে নিয়োগ জালিয়াতির অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব (খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব) নাসিমা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (জনপ্রশাসনের সাবেক সিনিয়র সহকারী সচিব) রোকেয়া খাতুন, সরকারি কর্মকমিশনের উপ-সচিব (কর্মকমিশনের সাবেক উপ-পরিচালক) মো. মাহবুবুর রহমান ফারুকী, জনপ্রশাসনের উপ-সচিব (সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক) ইফতেখার আহমেদ এবং খাদ্য অধিদফতরের বর্তমান পরিচালক (সংগ্রহ) ইলাদী দাদ খান (খাদ্য অধিদফতরের সাবেক পরিচালক)।


এ ক্যটাগরির আরো খবর..