× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভুক্ত বে-সরকারি কলেজের নিয়োগকৃত অনার্স ও মাষ্টার্স কোর্সে শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাস-ষ্টান্ডে শহীদ মিনার চত্বরে এ কর্মসুচি পালন করা হয়। ঝিনাইদহ বে-সরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক পরিষদ জেলা শাখা এ কর্মসুচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন বেসরকারি অনার্স কলেজের শতাধিক শিক্ষকরা অংশ নেয়।
কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, বে-সরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক পরিষদের সভাপতি নাহিদ রেজা, সাধারন সম্পাদক মনিরুজ্জামান, সহ-সভাপতি বাবুল আক্তার লাল্টু, কামাল হোসেনসহ অনেকে।

সে সময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীভুক্ত অনার্স-মাষ্টার্স শ্রেনীতে ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত নিয়োগ প্রাপ্ত শিক্ষকেরা বেতনভাতা থেকে বঞ্চিত হচ্ছে।

যার কারনে তারা অনাহারে জীবনযাপন করছে। অবিলম্বে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অধীভুক্ত বে-সরকারি কলেজের নিয়োগকৃত অনার্স ও মাষ্টার্স কোর্সে শিক্ষকদের এমপিওভুক্তির দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছ স্বারকলীপি জমা দেন।


এ ক্যটাগরির আরো খবর..