× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নিষেধাজ্ঞার মুখে পেরেরা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: এ মাসের শুরুতেই নিউজিল্যান্ড থেকে কুশল পেরেরাকে দেশে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ডোপ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ায়। এবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানালেন, পেরেরার ‘বি’ নমুনাও পজিটিভ প্রমাণিত হয়েছে। এর ফলে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ডোপ পরীক্ষায় পেরেরার পজিটিভ প্রমাণিত হওয়ার খবর এ মাসের শুরুতে পাওয়া গেলেও  পরীক্ষাটা হয়েছিল মাস পাঁচেক আগে। পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময়ে দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষাতেই নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়ে পেরেরার নমুনায়। কিন্তু এবার পেরেরার ‘বি’ নমুনাও পজিটিভ প্রমাণিত হয়েছে।

শুক্রবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াশেকেরা সাংবাদিকের বলেন, ‘আইসিসি জানিয়েছে যে, নিষিদ্ধ দ্রব্য নেওয়ার ব্যাপারে তার (পেরেরা) ‘বি’ নমুনাও পজিটিভ প্রমাণিত হয়েছে।’ আইসিসির ডোপিং বিরোধী আইন অনুযায়ী, এই অপরাধের শাস্তি হিসেবে একজন ক্রিকেটার সর্বোচ্চ চার বছর নিষিদ্ধ হতে পারেন।

দয়াসিরি জয়াশেকেরা অবশ্য এখনই হাল ছাড়ছেন না। বরং এটার বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন তিনি, ‘আমরা এটার বিরুদ্ধে আপিল করব। কারণ এর আগের চারটি ঘটনায় তার ক্ষেত্রে এমনটা ঘটেনি। তাকে এটার থেকে মুক্ত করতে আমরা সব ধরনের সহায়তাই করব।’


এ ক্যটাগরির আরো খবর..