× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

নিষিদ্ধ পলিথিন জব্দ, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
নিষিদ্ধ পলিথিন জব্দ

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে আজ দেশের বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর কর্তৃক একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

আজ ৪ সেপ্টেম্বর ২০২৫  নওঁগা ও নীলফামারী জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ২টি মোবাইল কোর্টে ৩টি মামলার মাধ্যমে মোট ২,৮০০/- টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়। একই দিনে রাজধানীর কাওরানবাজার এলাকায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় যানবাহন কর্তৃক মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুর জেলায় পরিচালিত ৪টি মোবাইল কোর্টে ১৩টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ড্রাইভারদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ঢাকার বসিলা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় ২টি মামলার মাধ্যমে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের মালিকদের সতর্কবার্তা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..