× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নিশা দেশাই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্টার: ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার বেলা ৩টা ১৫মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়েছে। নিশা দেশাইয়ের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত আছেন।

জঙ্গিবাদ এবং সন্ত্রাসী হামলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে সকালে গুলশানে বার্নিকাটের বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন নিশা দেসাই। এরপর বেলা ১১টা ৩০মিনিটে তিনি গুলশান হলি আর্টিজান হোটেলে যান এবং সন্ত্রাসীদের হামলায় নিহতদের শ্রদ্ধা জানান।

এদিকে আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নিশা দেশাইয়ের।

দুদিনের সফরে নিশা দেশাই বিসওয়াল রোববার সকালে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন।


এ ক্যটাগরির আরো খবর..