× Banner
সর্বশেষ
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ

নির্যাতিত অম্বিকা সাধু ও তার পরিবার

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

লক্ষণ চন্দ্র বর্মণ, রংপুরঃ  রংপুর মিঠাপুকুর উপজেলার ১৫নং বড়হযরতপুর  ইউনিয়নের হাসনের পাড়া পল্লী গ্রামের শ্রী অম্বিকা চন্দ্র বর্মন সাধু (৭৩) তার নিজস্ব প্রায় ১০০ শতক  জমিতে নিয়মিত মাছ চাষ পরিবার পরিজন নিয়ে সাধু ভাবনা চিন্তার মাঝে থেকে সংসার নির্বাহ করে।

প্রতিবেশী নানকর রসুলপুর গ্রামের নুর আমিন এর পুকুর এক সঙ্গে হওয়ায় নুর আমিন ও তার পরিবার প্রায় সময় কৌশলে পুকুর পাড়ের বানা কিংবা জাল সরাইয়া দেয় এবং সাধুর পুকুরের সব মাছ হাতিয়ে নেয়।

এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, বিষয়টি প্রায় সময় ঘটে থাকে কিন্তু সাধু লজ্জ্বায় কাউকে বলেন না। পূর্বের ন্যায় এবারেও ২৭ নভেম্বর রাত্রী অনুমান ১.৩০মিঃ নুর আমিন তার দলবল সহ কৌশলে বানা/জাল সরিয়ে সাধুর পুকুরের মাছ তার পুকুরে নিয়ে যায় ।

এ ঘটনার জের ধরে সাধুর ছেলে প্রদীপ বিচার চাইতে গেলে ও প্রতিবাদ করতে চাইলে নুর আমির ও তার দলবল প্রদীপকে মারপিট ও শ্বাসরোধ করে আহত করে। আহত প্রদীপ মিঠাপুকুর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন (চিকিৎসাপত্র নং-৩৮৩৩/০৩)।

এ বিষয়ে মিঠাপুকুর থানায়  ৮ ডিসেম্বর ২০১৫ ইং তারিখ অম্বিকা সাধু লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা জনাব রিপন কুমার  জানান যে, প্রাথমিক অবস্থায় বাদী/বিবাদীগণকে নোটিশ করা হয় কিন্তু অভিযোগকারীগণ উপস্থিত হলেও অভিযুক্তরা থানায় উপস্থিত হয়নি।

এদিকে অম্বিকা সাধু ও তার পরিবার জানান যে, তার পুকুরে প্রায় ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার মাছ ছিলো। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, অম্বিকা সাধু ও তার পরিবার এখন ভয়ে বাজার করতে পারছেন না।

অত্র এলাকার হিন্দু নেতৃবৃন্দ বলেন যে, উল্লেখিত আসামীদ্বয়ের বিরুদ্ধে উপর্যুক্ত মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন না করা হলে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..