× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতনের শিকার গৃহকর্মীর দেড় মাস পর মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ নির্যাতনের শিকার গৃহকর্মী মোর্শেদার (২৫) দেড় মাস পর মৃত্যু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে থাকা এ গৃহকর্মীর শনিবার বিকেল ৪টার দিকে মৃত্যু হয়। এর আগে তাকে গুরুতর অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-পরিদর্শক পারভীন আক্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গৃহকর্মী মোর্শেদা গুলশান-১ এর ৬ নম্বর রোডের ২৭ নম্বর বাসায় গুলশান আরা বেগমের বাসায় কাজ করত। শারীরিক নির্যাতনের কারণে ২৯ জুন পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে জুলাই মাসের ২২ তারিখে মোর্শেদাকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে দেয় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..