× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

নির্বাচনের পক্ষে বিপক্ষে চলমান আলোচনার মাঝেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ২৮ আগস্ট ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা প্রকাশ করা হবে। একটু অপেক্ষা করতে হবে।

এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

আখতার আহমেদ বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। যা চলবে অক্টোবর পর্যন্ত। এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা।

ইসির জ্যেষ্ঠ এই সচিব বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রমের বিষয়গুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ দিন আগেই সম্পন্ন করার চেষ্টা করবো এবং নির্বাচনের দুই সপ্তাহ আগেই আমরা কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকগুলো শেষ করবো।

ইসির রোডম্যাপ ঘোষণা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।

রাজনৈতিক দল নিবন্ধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্য সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

ইসির কর্মপরিকল্পনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি-বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইনশৃঙ্খলাবিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার একীভূতকরণ, ম্যানুয়েল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার (বিভিন্ন মাধ্যমে) ইত্যাদি।


এ ক্যটাগরির আরো খবর..