সালথায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামে নুরু মাতুব্বারের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরধরে বুধবার রাতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। এব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে।

নুরু মাতুব্বারের স্ত্রী জোৎ¯œা বেগম জানান, গ্রাম্য দলাদলী নিয়ে একই গ্রামের বাচ্চু শেখসহ তার ছেলে জাহিদ, মিজানুর, ওহিদ, মাজেদ গংরা মাছ ধরার জাল দিয়ে কয়েকবার পুকুর থেকে জোরপুর্বক মাছ ধরে নিয়ে যায়। তাদেরকে মাছ ধরার বাধা দেওয়ায় রাতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এব্যাপারে সালথা থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে নুরু মাতুব্বারের ছেলে মিন্টু সাংবাদিকদের জানিয়েছেন। এব্যাপারে বাচ্চু শেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের বিষয়টি শুনেছি। শত্রুতাই করে এমনটা করেছে বলে ধারনা করা হচ্ছে। এই কাজের সাথে যারা জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।

সালথা থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম জানান, পুকুরের মাছ মারার বিষয়ে নুরু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।