আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে করণীয় সবই করা হবে। নির্বাচনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রভাবিত হওয়া যাবে না। বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জেলা, আঞ্চলিক ও সিনিয়র জেলা অফিসারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলাসহ যাবতীয় বিষয়ে গুরুত্ব দিতে হবে।