× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিঁ আই ডি

নির্বাচনে না এসে বড় ভুল করেছে বিএনপি -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনে না এসে ভুল

বিএনপি হচ্ছে নালিশ পার্টি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। নির্বাচনে না এসে বিএনপি রাজনৈতিকভাবে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবুল মোমেন।

১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশিরাও তাকিয়ে আছে।

এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..