× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করেছে। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে শুরুতেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এজন্য তিনি সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

আজ লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে চায়। আর তা করতে হলে সরকারি কর্মচারীদের জনবান্ধব, আন্তরিক, সৎ ও নিবেদিত হতে হবে। যেকোনো কাজ একটি লক্ষ্য নিয়ে করতে হবে। সে জন্য যথাসময়ে অফিসে আসা আবশ্যক।

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং শীঘ্রই নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট  হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..