× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যখন নির্বাচন হবে তখন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে তাহলে তারা যথাযথ প্রক্রিয়ায় আমাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি। কিন্তু নির্জনে রাস্তায় এভাবে ফেলে রাখা কোনো সভ্য কাজ হতে পারে না।’এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেয়া হয়েছে। এ দেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..