কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করার শপথ নির্বাচন কমিশনের

কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করার শপথ নির্বাচন কমিশনের

আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করার শপথ পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার (১৫ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায়  ঈদ পরবর্তী মতমিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সাংবিধানিক এই সংস্থাটি বদ্ধপরিকর।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। যত কাজ বাকি আছে তা সবাই মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

তিনি জানান, সরকার লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশে বিশ্বনেতাদের বলে যাচ্ছে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে, আমাদের ওপর আস্থা আছে বলেই এমন ঘোষণা দেওয়া হচ্ছে।

এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।