× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত

নির্বাচনকালীন পরিচয়পত্রের জন্য ইসিতে সাংবাদিকদের অনলাইনে আবেদন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

আগামীতে যে কোনও নির্বাচনে অনলাইনে আবেদনের মাধ্যমে সাংবাদিকদের পরিচয়পত্র দেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আবেদনের কপি নিয়ে আর নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে না। এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে প্রথমে অফিসের প্যাডে আবেদন করতে হতো। এরপর সেটাতে অনুমোদন নিয়ে পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিকদের ফটো লাগিয়ে, নাম ঠিকানা, প্রতিষ্ঠানের নাম লিখে সাইন নিতে হতো। আর এতে প্রায় দুইদিন সময় লেগে যেতে। এ কাজে শুধু যে সাংবাদিকেদরই প্রচুর সময় ব্যয় করতে হতো তা নয়, নির্বাচন কমিশনের একটা বিরাট লোকবল এর পেছনে লেগে থাকতো। ‍শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয় থেকেও কর্মকর্তা এনে চাপ সামলাতে হতো।

পরিচয়পত্র ছাপাতেও ব্যয় হতো প্রচুর অর্থ। এসব থেকে রেহাই পেতে এবং সাংবাদিকদের ভোগান্তিতে ও ঝামেলা কমাতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। যেটাকে নির্বাচন কমিশন বলছে ‘সাংবাদিক অনলাইন নিবন্ধন’ প্রক্রিয়া। পরীক্ষামূলকভাবে ব্যবস্থাটি গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসির নিজস্ব ওয়েবসাইটে চালু করা হয়েছে।

আসন্ন ময়মনসিংহ সিটি সাংবাদিকদের এ ব্যবস্থায় যা করতে হবে প্রথমে www.ecs.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘সাংবাদিক অনলাইন নিবন্ধন’লিংকে ক্লিক করতে হবে। এতে যে পেইজ ওপেন হবে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সেরে নিতে হবে। এক্ষেত্রে নিবন্ধনকারী হিসেবে সংশ্লিষ্ট অফিসের একজনকে নিবন্ধন (পরিবর্তন যোগ্য) সারতে হবে। এরপর নিবন্ধনকারীর নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। পরবর্তীতে ওই নিবন্ধনকারী তার অ্যাকাউন্টে ঢুকে সাংবাদিক যোগ করুন অপশন থেকে সংশ্লিষ্ট রিপোর্টারদের/সাংবাদিকদের ফটোসহ নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করে এবং নাম-ঠিকানা দিয়ে সেভ করবেন। এভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা সেই তথ্যগুলো যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তা অনুমোদন দেবেন। আর তখন নিবন্ধনকারী নিজেই প্রিন্ট করে সাংবাদিক পরিচয়পত্র নিতে পারবেন।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ময়মনসিংহ সিটি নির্বাচনকে সামনে রেখে এটা পরীক্ষামূলকভাবে মঙ্গলবারই চালু করা হয়েছে। শুধু ঢাকার সাংবাদিকরা বা যারা নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র নিতে চান, তাদের জন্য এই আবেদন ব্যবস্থা। স্থানীয় প্রতিনিধিদের জন্য এটা নয়। পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হলে স্থানীয় প্রতিনিধিদেরও এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিবন্ধনকারী যদি চাকরি ছেড়ে দেন, সেক্ষেত্রে নিবন্ধনকারীর নাম পরিবর্তনের সুযোগ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..