× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

পিআইডি

নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি

নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় ও বেতন-বোনাস নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আরো বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা গাজীপুরের শ্রমঘন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান (বাবু) কারখানার জেনারেটরের জন্য ডিজেল প্রাপ্তিতে সরকারের সহায়তা কামনা করেন।

এ প্রেক্ষিতে জনসাধারণের অবগতির জন্য পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও প্রাপ্য ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ ঝুলানোর জন্য প্রশাসন ও মালিক সংগঠনগুলোকে নির্দেশনা দেন শ্রমমন্ত্রী। পাশাপাশি শিল্পঘন এলাকায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫, ১, ৩ আসনের সংসদ সদস্যগণ এবং জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ। এছাড়া, সভায় অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া, সভায় বিজিএমইএ ও বিকেএমইএ-এর সভাপতি, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা এবং কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..