× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
পুলিশ সদস্যদের কর্মবিরতি

নড়াইলে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করেন। পুলিশ সদস্যদের কর্মবিরতি
পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন।
তারা বলেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চান। তবে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যার শিকার হতে হয়। নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান। রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চায় পুলিশ সদস্যরা। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অপরদিকে যারা পুলিশ লাইনসে আছেন! তারা নিরাপত্তাহীনতায় মধ্যে আছেন। তাদের ভাষায় এই অবস্থার অবসান করতে হবে। পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
অপরদিকে পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষ করে সাব-ইন্সপেক্টর,সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পু‌লিশ সদস‌্যরা।
পুলিশ সুপার মেহেদী হাসান ধৈর্য্য ধরে তাদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..