× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

ডেস্ক

নিরাপত্তা ও শান্তিরক্ষা মিশনে শীর্ষ অংশীদার বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৯ মে, ২০২৩
শান্তিরক্ষা মিশনে শীর্ষ অংশীদার বাংলাদেশ

জাতিসংঘ নিরাপত্তা ও শান্তিরক্ষা মিশনে শীর্ষ অংশীদার বাংলাদেশ। সংস্থাটিতে নিরাপত্তা বাহিনী নিয়োগের দিক থেকে বাংলাদেশই এখন শীর্ষ অংশীদার। নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে। আর এ জন্য আমরা গর্বিত। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজসোমবার (২৯ মে) সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে সকালে শান্তিরক্ষীদের স্মরণে ‘শান্তিরক্ষী দৌড়-২০২৩’ অনুষ্ঠান উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজন করা হয় শান্তিরক্ষী দৌড়-২০২৩। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বড় অংশীদার। ‘ব্লু-হেলমেট’র অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল ইরাক-ইরান যুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রমে কাজ শুরু করে। এক বছর পর ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ এবং ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।

বিগত ৩৫ বছর ধরে শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..