× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিজের জমি ফেরত চান শহিদুল ইসলাম

SDutta
হালনাগাদ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আমলের দখলবাজরা এখনো দোর্দণ্ড প্রতাপে ব্যবসা করে চলছে। দখলদারিত্ব বজায় রেখেছে। সোমবার এমন এক দখলবাজের কথা সাংবাদিকদের সামনে হাজির করেছেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

শহিদুল ইসলাম বলেন, তিনি রাজধানীর ফুলবাড়িয়াতে ৯১ শতাংশ জায়গা কিনেছিলেন। যে স্থানের ওপর দাঁড়িয়ে আছে ৯/৭ বঙ্গ হোমিও কমপ্লেক্স মার্কেট। এই মার্কেটের মালিক হিসাবে আত্মপ্রকাশ করেন ডা. মো আবুল মনসুর। তাকে সহযোগিতা করেন তৎকালীন আওয়ামী লীগের মহিলা কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলি ও তার ভাতিজা আসিফুর ইসলাম সজল।

সজল নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে সবার কাছে পরিচয় দিত। এই ছাত্রলীগ এখন নিষিদ্ধ। তারা সবাই মিলে মার্কেটের দোকান ভাড়া ও পজিশন বিক্রি করে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়।

১৭ বছর যাবত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। প্রশাসনের কাছে বার বার সহায়তা চেয়ে ব্যর্থ হোন আসল জমির মালিক শহিদুল ইসলাম। সম্প্রতি এসব নিয়ে শাহবাগ থানায় অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করার আহবান জানায়। এসব দেখে ডা. আবুল মনসুর তালবাহানা শুরু করে। তিনি পয়সা খরচ করে বিভিন্ন লোক দিয়ে শহিদুল ইসলামকে নিজের জমিতে যেতে ভয়ভীতি দেখাতে শুরু করে।

সম্প্রতি ডা. আবুল মনসুর একটি মিথ্যা বানোয়াট উকিল নোটিশ শহিদুল ইসলামের নামে পাঠিয়ে তাকে হয়রানির চেষ্টা করে। শহিদুল ইসলামের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি তার জমির দখল বুঝে পাচ্ছেন না।

এজন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যার সমাধান চেয়েছেন। তিনি বর্তমান প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের সহায়তা চেয়েছেন। তার জমির কাগজপত্র দেখে তাকে মালিকানা ফিরিয়ে দেওয়া হোক। আর অবৈধ দখলদারদের সাজা দেওয়ার দাবি জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..