× Banner
সর্বশেষ
বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস’কে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান পানি সম্পদ মন্ত্রীর বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী

নিজের কাছে নিজে শপথ নিয়ে অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করালেন স্পীকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। এরপর অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন তিনি।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিদে শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। পরে দশম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।

স্পিকার ড. শিরীন শারমিন শপথ বাক্য পাঠ করার পর সামনে নতুন এমপিদের সারিতে থাকা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান।

সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য শপথ নেননি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।


এ ক্যটাগরির আরো খবর..