× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

পি আই ভি

দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস’কে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান পানি সম্পদ মন্ত্রীর

admin
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২৬
জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে - পানি সম্পদ মন্ত্রী

 

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর গতি-প্রকৃতি অনুযায়ী খাল খনন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস’র কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

‎ মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে সিইজিআইএস’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

‎ মন্ত্রী বলেন, সিইজিআইএস’র কার্যক্রম বুদ্ধিভিত্তিক ও কারিগরি। পেশাগত দক্ষতা, গবেষণা, খাল খনন, টেকসই বাঁধ নির্মাণ, পানি সম্পদের সঠিক ব্যবহার ও উন্নয়নে সিইজিআইএস নীতি সহায়তা ও সম্ভাব্যতা যাচাই করে আসছে। পানিসম্পদ ও খাল খননের সঠিক ডাটাবেইজ করার আহ্বান জানান তিনি।

‎ এ্যানি চৌধুরী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে সিইজিআইএস’কে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দিয়েছিলেন। যুগের সাথে তাল মিলিয়ে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা যায় সেদিকে বেশি মনোনিবেশ করার অনুরোধ জানান তিনি।

‎ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছি। সিইজিআইএস ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎ সিইজিআইএস’র নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..