× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

পি আই ভি

কৃষিমন্ত্রীর সাথে কানাডার ইন্দো প্যাসিফিক এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ফুড কার্যালয়ের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

admin
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২৬

কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে কানাডার ইন্দো প্যাসিফিক এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ফুড কার্যালয়, ম্যানিলা, ফিলিপাইনের নির্বাহী পরিচালক Diedrah Kelly সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দু’দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু স্মার্ট অভিযোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু, বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থেকেছে। ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের কৃষি পণ্য ব্যাপক আকারে বিদেশে রপ্তানির জন্য সরকার পরিকল্পনা করছে। বাংলাদেশ কানাডাতে আম, কাঁঠালসহ নানা ধরনের ফল রপ্তানিতে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, কানাডা যে ধরনের প্রটোকল অনুযায়ী ফল আমদানি করে বাংলাদেশ তা মেনে ফল রপ্তানিতে আগ্রহী।

নির্বাহী পরিচালক বাংলাদেশে কানাডায় উৎপাদিত ক্যানোলা তেল বীজ রপ্তানি এবং এদেশের কৃষি ও ডেইরিখাতে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতায় তাঁর দেশের আগ্রহের কথা জানালে মন্ত্রী স্বাগত জানান।

Diedrah Kelly ডিহাইড্রেটেড ফল, প্রসেসড ফল ও হিমায়িত ফলের বিষয়ে তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষায়িত প্রযুক্তির প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ আগ্রহী হলে এ সকল প্রযুক্তি গ্রহণ করতে পারে।

বৈঠকে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তৃগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..