× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

ডেস্ক

নিজেকে এমপি ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান হিরো আলমের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে হিরো আলম

ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণার পরপরই নিজেকে সংসদ সংসদ সদস্য (এমপি) ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

হিরো আলম লিখেছেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলমকে ঢাকা–১৭ বগুড়া– ৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।

হিরো আলমের এই স্ট্যাটাসে নেটিজেনদের সমর্থন লক্ষ করা গেছে। বেশির ভাগ নেটিজেন হিরো আলমের কথায় একমত পোষণ করেছেন। কেউ বলছেন, ‘হিরো আলমের দাবি যৌক্তিক’। কেউ কেউ বলছেন, ‘ইশরাক যদি মেয়র হয়! হিরো আলম কেন নয়?’

এর আগে, দেশের আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেছিলেন, তিনি আর রাজনীতিতে নেই।

বিরতি নিয়েছেন। তিনি কোনো দলেও যোগদান করবেন না। নির্বাচনেও অংশ নেবেন না। মিডিয়া জগতের লোক, মিডিয়াতেই থাকতে চান হিরো আলম। তবে আজই নতুন করে এমপি পদ দাবি করে বসেন হিরো আলম।


এ ক্যটাগরির আরো খবর..