× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজামীর ফাঁসিকে ঘিরে পাবনার সাঁথিয়ায় নিরাপত্তা জোরদার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকরকে ঘিয়ে তার জন্মস্থান পাবনার সাঁথিয়ায় নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। তার গ্রাম মনমথপুরে পুলিশ টহল দিচ্ছে। পাশাপাশি টহল দিচ্ছে এলিট ফোর্স র‌্যাব। সাঁথিয়ার বিভিন্ন প্রবেশ মুখে ৭টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে নিজামীর গ্রামের আশপাশের গ্রামগুলোতে পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এদিকে এই রায়ের কার্যকরকে ঘিরে সাঁথিয়াসহ পাবনা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে মানুষের স্বাভাবিক চলাচল হ্রাস পেয়েছে।

পাবনা পুলিশ সুপার আলমগীর কবির জানান, নিজামীর রায় কার্যকর নিয়ে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় সংখ্যাক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, ৭টি চেকপোস্ট বসিয়ে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের তল্লাশী করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। গতরাতে জামায়াত-শিবিরের ৩ জনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..