× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

নিজস্ব সংস্কৃতিকে অন্তর দিয়ে লালন করতে হবে -শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ পিঠা বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। নিজস্ব এ সংস্কৃতিকে অন্তর দিয়ে লালন করতে হবে বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

ধনিমন্ডি উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসবে আসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের দেয় প্রাতিষ্ঠানিক শিক্ষা আর পরিবার থেকে পায় নৈতিক শিক্ষা। সবাই মিলে নিজস্ব সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ ঢাকায় হাতিরপুলে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন,  আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের উন্নয়ন ও সুরক্ষার জন্য জাতির পিতা ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক  ও একসাথে ৩৬ হাজার স্কুল জাতীয়করণ করে গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেন। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আলোচনা সভার পূর্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


এ ক্যটাগরির আরো খবর..