নিজ থেকেই বিশ্রাম চাইলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলেও ফর্মে ছিলেন না লিটক কুমার দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে ছয় ম্যাচে করেছেন মাত্র ৮৮ রান। মাঝে জ্বর থাকায় তিনটি ম্যাচ খেলতে পারেননি। পুরোপুরি ফর্মে না থাকায় নিজ থেকেই বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন লিটন কুমার দাস। এজন্য মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেনটি তিনি।

কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বলেন,‘লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। ও নিজ থেকেই বিশ্রাম চাচ্ছিল। একটা-দুটা ম্যাচ বিশ্রাম পেলে ও নিজ থেকেই একটু চিন্তা করতে পারবে। যেহেতু সে নিজ থেকেই বলেছে তাই আমরা ওর সিদ্ধান্তকে সমর্থন করেছি। খেলোয়াড় নিজ থেকে এরকম সিদ্ধান্ত নিলে অনেক সময় ভালো খেলা সম্ভব হয়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।