× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নিউইয়র্কে খোকার সফল অস্ত্রোপচার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার অস্ত্রোপচার হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত স্লোন ক্যাটারিং হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার প্রায় চার ঘণ্টাব্যাপী ওই অস্ত্রোপচার হয়। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্ত্রী ইসমত আরা হোসেন ও ছেলে ইশ্রাক হোসেন পালা করে খোকার দেখাশোনা করছেন। পরিবারের পক্ষ থেকে খোকার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

দুরারোগ্য রোগে আক্রান্ত খোকা দুই বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে অবস্থান করছেন। নিয়মিত চিকিৎসা চলার মধ্যে হঠাৎ খোকার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল তাঁর শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। এরপরও তাঁকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..