× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

নারীদের জয়ে উল্লাসে মেতেছেন মাশরাফি-তামিমরা

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনালে ভারতের নারী দলকে হারিয়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে ৪ উইকেটে হারিয়ে এ শিরোপা ঘরে তোলে টাইগ্রেসরা।

ফাইনালের আগে অবশ্য যোজন যোজন ব্যবধানে এগিয়ে ছিল ভারত। গ্রুপ পর্বেও ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের নারীদের এ জয়ের মুহূর্তকে ক্যামেরাবন্দী করে নিজেরাও উল্লাসে মেতেছেন মাশরাফি-তামিমরা। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে বাংলাদেশে ফিরে সাকিবরা।

এদিন মিরপুরে অনুশীলনে আসে বাংলাদেশ দল। সেখানে বসেই এশিয়া কাপের ফাইনাল দেখছিলেন সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেনরা। টানটান উত্তেজনার এই মুহূর্তটি মোবাইল ক্যামেরায় বন্দী করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২০ সেকেন্ডের এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..