× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নারী পোশাকের মাপ দিয়ে বিচার্য হতে পারে না

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: পর্দায় এবং পর্দার বাইরে নানা মন্তব্যে বিভিন্ন সময় বিতর্কিত হয়েছেন তিনি। এবার তিনি বললেন, মেয়েদের সম্মান কখনও তার পোশাকের মাপ দিয়ে বিচার্য হতে পারে না৷ তিনি বিদ্যা বালান৷ সম্প্রতি ‘ইয়ুথ ফর ইউনিটি’ নামক এক সমাবেশে তরুণদের উদ্দেশে এ কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী৷

সারা দেশের বিভিন্ন প্রান্তে নারী নিগ্রহের ঘটনা বাড়ছে৷ বাড়ছে মেয়েদের সম্মানহানিও৷ আর এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যা বলেন, “নারীদের সম্মান করা মনের ব্যাপার৷

এ প্রসঙ্গে তিনি নিজের ‘ডার্টি পিকচার’ ছবির উদাহরণ টেনে আনেন৷ চরিত্রের প্রয়োজনে এ ছবিতে খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল বিদ্যাকে৷ একইসঙ্গে ইভ টিজিংয়ের ঘটনা রুখতে মেয়েদের আরও সাহসী হতে বলেন তিনি৷ যখন যেখানে সম্মানহানির ঘটনা ঘটছে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন তিনি৷

বলিউডে অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীদের সমান্তরাল জায়গাটি প্রতিষ্ঠা করেছেন তিনি৷ দেশের মেয়েদের তাই বলিষ্ঠ, সাহসী ও পুরুষের সমকক্ষ হয়ে ওঠার কথাই বললেন বিদ্যা৷


এ ক্যটাগরির আরো খবর..