× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

হিমশৈলী প্লুটোতে

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্লুটোতে হিমমৈলী (বরফের স্তূপ) খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। নিউ হরিজন স্পেসক্রাফট ফিরে আসার পর ডাটা এবং চিত্র বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্লুটোতে আইসবার্গ বা হিমশৈলী রয়েছে বেশ বড় আকারের। কয়েক মাইল জুড়ে রয়েছে এই শৈলী এবং বিজ্ঞানীরা এই হিম শীতল অঞ্চলের নাম দিয়েছে স্পুটনিক প্ল্যানাম যার অর্ধেকটাতে রয়েছে বিশাল হৃৎপিণ্ড আকারের হিমশৈলী।

নিউ হরিজনের বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই হিমশৈলীর দলগুলো (ক্লাস্টার) ক্ষুদ্রাকৃতির এবং নিকটবর্তী পাহাড়ে অপরিণত অবস্থায় রয়েছে। সময়ের সাথে সাথে পাহাড়গুলো ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত হবে এবং নাইট্রোজেন সমৃদ্ধ গ্ল্যাসিয়ার্স স্পুটনিক প্ল্যানামের সৃষ্টি করবে। এই আইসবার্গ চেইন ধীরে ধীরে সমতলের উপর এগিয়ে আসছে।

একটি বৃহৎ ক্লাস্টারের আয়তন (৬০x৩৫) কিলোমিটার। নাসা বিশ্বাস করে, এই আইসবার্গগুলো কিনারে আসতে আসতে অগভীর বরফ খণ্ডের সৃষ্টি করে। যা স্পুটনিক প্ল্যানামের ফলাফল।

গত  গ্রীষ্মকাল থেকে ফ্লাইবাই (নিউ হরিজনস এর একটি দল) পর্বতমালা, অনুর্বর ভূমি এলাকা, অদ্ভুত খাঁজের অঞ্চল এবং বৃহদায়তনের গর্ত এবং বরফ আগ্নেয়গিরি নিয়ে তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..