× Banner
সর্বশেষ
সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল

নারী নেতৃত্ব পেলেও নারীর ক্ষমতায়ন সঠিকভাবে হয়নি – ববি হাজ্জাজ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
নারী নেতৃত্ব পেলেও নারীর ক্ষমতায়ন সঠিকভাবে হয়নি - ববি হাজ্জাজ

বিগত সময়ে বাংলাদেশ নারী নেতৃত্ব পেলেও নারীর ক্ষমতায়ন সঠিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় এখন নারীরা অনেক বেশি এগিয়ে গেছে। তবে এর বাইরে নারীর ক্ষমতায়ন এখনও দেখা যায়নি। এসময় নারী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার উপর গুরুত্বারোপ করেন।

আগামীতে নতুন কারিকুলাম আসছে জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষকরা প্রশিক্ষণ না নিয়ে ক্লাস নিতে পারবে না। তাই শিক্ষকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..