× Banner
সর্বশেষ
শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি

পিআইডি

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার -সমাজকল্যাণ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
নারী ও শিশুর প্রতি সহিংসতা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গ্রামের প্রান্তিক পর্যায় পর্যন্ত সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পিছিয়েপড়া মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কুইক রেস্পন্স টিম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকর্মী দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘Her Dignity, Her Rights: Unit for Stopping Violence Against Women and Children’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ‘বাংলাদেশ শিশু অধিকার সনদে’ স্বাক্ষরকারী একটি দেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৫) অনুযায়ী নারী-পুরুষ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা সচেতন নাগরিক এবং সর্বোপরি মানবিক মানুষ হিসেবে দেশের সকল নারী ও শিশুর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সকলের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা মনেকরি নারী নির্যাতনের ধীরগতির আইনি ব্যবস্থাকে দ্রুত বাস্তবায়নের নীতি নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে একটি সমন্বিত ও যৌথ উদ্যোগ গ্রহণ করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।

উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এই মতবিনিময় সভায় সকলের মতামত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে, যা নারী ও শিশুদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলা একটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহ সিএসও অ্যালায়েন্স, নারী আন্দোলনের প্রতিনিধি, তরুণ সমাজ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবেশকর্মী, গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট সকল পক্ষের জাতীয় ঐকমত্য গঠনে সহায়তা করবে এবং একটি কার্যকর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পথ সুগম করবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে যৌক্তিক ও বিজ্ঞানমনস্ক ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়নে রাষ্ট্রের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়নকর্মী খুশি কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বক্তৃতা করেন।

ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..