বেনাপোলে নারী ইয়াবা ব্যবসায়ী আটক

বেনাপোলে নারী ইয়াবা ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে  ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজা খাতুন(২৮) নামে এক নারী  মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷
রোববার(১৯ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের ভবােবেড় গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।   আটক মাদক ব্যবসায়ী হাফিজা খাতুন  বেনাপোলের ভবারবেড় গ্রামের সোহেল খানের স্ত্রী।
পুলিশ জানায়,  তাদের কাছে গোঁপন খবর আসে মাদকের একটি চালাল বেঁচা-কেনা চলছে। পরে পুলিশ অভিযান চালিয়ে এক নারীকে ধরে। এসময় তার কাছ থেকে ৫শ পিচ  ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। সোমবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।