× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

নামাজে কথা বলায় দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষে ১৫জন আহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
নামাজে কথা বলায়

বরিশালের আগৈলঝাড়ায় জুম্মার নামাজে কথা বলাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপ মুসল্লীর মধ্যে হামলা-সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় দুই পক্ষের মুসুল্লীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতালে ভর্তি রোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব রত্নপুর বেপারী বাড়ি জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের বারান্দায় বসে কথা বলছিলেন স্থানীয় রনি, শাকিব বেপারীসহ কয়েক জন মুসল্লী।

ওই মুসল্লীদের কথা বলতে নিষেধ করে তাদের গালমন্দ করে প্রবাসী স্থানীয় আনিচুর রহমান বেপারী। জুম্মার নামাজ শেষে সুন্নাত নামাজ চলাকারিন সময়ে রনি ও শাকিব বেপারী মসজিদ থেকে বের হলে আনিচ বেপারীর সাথে তাদের বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এক পর্যায়ে মসজিদের বাইরে বেপারী বংশীয় লোকজন দু-ভাগে বিভক্ত হয়ে লাঠি-শোটা নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় দুলাল বেপারী (৫৫), মোহাম্মদ আলী (৬০) রনি বেপারী (২১) জাহানারা বেগম (৫০), আব্দুল জলিল (৫৫), শাকিব বেপারী (১৮), আব্দুর রব বেপারী (৬৫), সুমন বেপারী (৩২), রিপন বেপারী (৩১), সাগর বেপারী (১৬) শান্ত বেপারী (১৭), সুজন বেপারী (১৫), আনিচুর রহমান বেপারী (৪৫), আলামিন বেপারী (৩৭), শফিক বেপারীসহ (৪৭) ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে আগৈলঝাড়া ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষের আহত দুলাল বেপারী ও আহত আনিচুর রহমান বেপারী বাদী হয়ে শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা সরেজমিন তদন্তের জন্য এসআই শফিক উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..