× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

নানা আয়োজনে নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। আর বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধে রাজাকার আলবদর আল-শামসদের বিচারে সরকারের অঙ্গীকার পুনঃব্যক্ত করেছেন কন্সাল জেনারেল শামীম আহসান।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের প্রবাসীরা। অধিকার, স্বাধীনতা আর গণতান্ত্রিক আন্দোলনে বাঙালীর আত্মত্যাগের সংগ্রামী ইতিহাসের প্রতীকী উপস্থাপনায় উঠে আসে মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের জন্য শহীদ’দের আকুতির কথা।

রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ‘প্রতীকী ইতিহাস উপস্থাপনা’ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ পরিবারের সন্তান ডাঃ জিয়াউদ্দীন আহমেদ, নাট্যজন জামালউদ্দীন হোসেন, সাংবাদিক সৈয়দ মোহম্মদউল্লাহ, হাসান ফেরদৌস শহীদের স্মরণে বক্তব্য দেন।

শহীদ পরিবারের সন্তান ডা: জিয়াউদ্দীন আহমদ বলেন, ‘আমি আশা করব শহীদদের শুধু নাম নয়, তারা কিভাবে আত্মত্যাগ করেছিলেন এগুলো আমাদের ইতিহাসে লেখা দরকার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাজাকার, আলবদর, আলশামসদের বিচার সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ বলে জানালেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।

সবশেষে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বের হয় শোক র‌্যালি।


এ ক্যটাগরির আরো খবর..