× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলা উপ-নির্বাচন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

নাটোর প্রতিনিধি ॥ নাটোর জেলার সিংড়া ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলবে।

সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সফিক বিএনপি সমর্থিত ফয়েজুন্নেছা, ওয়ার্কাস পাটির মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলনের আজিজুর রহমান। গত ২৩ আগস্ট এই উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করায় আসনটি শূণ্য হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪শ’ ৭৩ জন। অপরদিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা গত ১৪ আগস্ট মৃত্যুবরণ করায় এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটারের সংখ্যা ১লক্ষ ৪৯ হাজার ৩শ’ ৫৪জন।

শূণ্য এ আসনে বিএনপি মনোনীত যুবদল নেতা মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি আলাল শেখ, শ্রমিকলীগ সম্পাদক এস.এম নজরুল ইসলাম এবং আওয়ামীলীগ কর্মী হাফিজুল ইসলাম ভিখারী, মোট ৫ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ দুটি উপ-নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রনে রাখতে বিপুল সংখ্যক বিজিবি র‌্যাব, অতিরিক্ত পুলিশ ও আনসার বিডিবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নিয়োজিত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..