× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

নাটোর প্রতিনিধি

নাটোরে স্কুল ছাত্রকে হত্যা করে আটোরিক্সা ছিনতাই

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের বাগাতীপাড়ায় মাহফুজ নামে এক স্কুল ছাত্রকে হতো করে তার কাছে থাকা একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে স্থানীয়র উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর খ্রীষ্টানপাড়া এলাকার একটি আমবাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এবং তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত মাহফুজ বাগাতীপাড়া উপজেলার চকগোয়াশ গ্রামের অটোরিকশা মেকানিক দেলোয়ারের ছেলে এবং তোকিনগর আইডিয়াল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালিয়ে সংসারের খরচ যোগান দিত। এলাকাবাসী জানায়, সে তার ফুপু একই এলাকার চায়না বেগমের কাছে থাকতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে ফোনে মাহফুজ কে ডেকে নিয়ে যায় দূর্বৃত্তরা। ফোন পেয়ে মাহফুজ অটোরিকশা নিয়ে বেড়িয়ে যায় কিন্তু আর বাড়ী ফিরে আসে না। বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে ৫ কিলোমিটার দূরে দেবনগর খ্রীষ্টানপাড়া এলাকার আমবাগানে তার খোঁজ মেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,  মাহফুুজের বাম কনে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বাগাতীপাড়া থানার ওসি শফিউল আযম খান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতলে গিয়ে নিহতের সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য মাহফুজকে হতো করা হয়ে থাকতে পারে।  তবে পুলিশ প্রকৃত ঘটনা সনাক্তের তদন্ত কাজ শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..